শিরোনাম :
হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনসাফ ডেস্ক : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক ও জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি’র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নেতারা বলেন, এই হত্যাকাণ্ডকে অজুহাত করে দেশে একটি গোষ্ঠী পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়সহ রাজশাহীতে একই পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ছায়ানট ও বাকস্বাধীনতার পক্ষে কথা বলা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া বরেণ্য সাংবাদিক নুরুল কবীরের ওপর হামলা এবং ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, একটি অপশক্তি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। তারা জুলাই গণঅভ্যুত্থান কে কলঙ্কিত করতে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্নদিকে নিয়ে যেতে অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সতর্ক অবস্থান করতে হবে।

শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নৈরাজ্য ও ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে সকল গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগে অর্জিত দেশ ও গণতন্ত্র ধ্বংস হতে দেয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক