শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৬৮ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।

এর মধ্যে আমতলী উপজেলার ৬৫ কেন্দ্রের মধ্যে ১৮টি, তালতলীর ৩০ ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ও সদর উপজেলার ৯৫টির মধ্যে ৩৩টি ভোটকেন্দ্র রয়েছে।

সুষ্ঠু ভোটগ্রহণে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরদ-ই খুদা মুঠোফোনে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তার বিষয়ে ছাড় দেয়া হবে না।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াইল হক জানান, আমাদের ঝুঁকিপর্ন কেন্দ্রে নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী জোরদার করা হয়েছে। সুষ্ঠ ভোট গ্রহনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আমতলী আসনটিতে মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখ ১৯ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৩৫১ জন।

এ ছাড়া ১১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট চারজন প্রার্থীর মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. নজরুল ইসলাম মোল্লা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ হাতপাখা। খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসাইন দেয়াল ঘড়ি। জাতীয় পার্টি-জেপি থেকে মো. জামাল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক