শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

আমরা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়বো : আমিনুল হক

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা একটা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই,আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া। আমরা চাই খেলাধুলার মাধ্যমে দেশের প্রত্যাকটি অঞ্চলের জেলা উপজেলা থেকে আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারবো এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে এই খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আজ রবিবার ( ১০ নভেম্বর) সকালে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,জিয়া ক্রিকেট টূর্নামেন্ট এর আজকের উদ্বোধন বগুড়া থেকে শুরু হচ্ছে।পর্যায়ক্রমে সারাদেশে প্রত্যেকটি বিভাগে খেলা সম্পন্ন হওয়ার পর ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সফলতায় গত জুলাই-আগষ্টে ছাত্রজনতা গণ-অভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে জনগণ আজ তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন।

উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল খান।

 

এ ছাড়াও জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্ণামেন্টের উপদেষ্টা মাহবুব আলম শামীম,মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,উপদেষ্টা মোশাররফ হোসেন,জিয়া ক্রিকেট টূর্নামেন্ট এর দপ্তরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী খেলায় রাজশাহী বিভাগ রিমঝিম ও রাজশাহী বিভাগ রেডঝিম দুটি দল খেলায় অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক