শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই। আমি হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীষ্টান জাত কূল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একটিবার আমাকে সুযোগ দিন।

আজ সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ। আপনারা বুছে শুনে সিদ্ধান্ত নিবেন, এবং উন্নয়নের মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মার্কা ধানের শীষে ভোট দিবেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কুমিল্লা আজ অপরিকল্পিত নগরায়নে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সিটি করপোরেশনের যুগ পেরিয়ে গেলেও সীমানা বৃদ্ধি করা হয়নি। নাগরিক সুযোগ সুবিধা এখানে খুবই অপ্রতুল। সময় এসেছে এ মহানগরের সীমানা বৃদ্ধিসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বর্ধিত করা হবে। সুয়ারেজ সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন, মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না

নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ।

এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, আদালত হয়ে ছোটরা গিয়ে শেষ হয়।

পরবর্তীতে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক