শিরোনাম :
কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩০ বছর পদার্পণ

Reporter Name / ৩৪০ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি : প্রতিষ্ঠার ৩০ বছরে পদার্পণ উদযাপন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি করটিয়া উপশাখা।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) করটিয়া উপশাখার অভ্যন্তরে আলোচনা সভা, দোয়া মাহফিলও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ মোঃ মোস্তাফিজুর রহমান, হোষ্টেল সুপার সরকারি সা’দত কলেজ মোস্তাফিজুর রহমান বাবলা, ভাইস প্রিন্সিপাল আবেদা খানম গালস হাইস্কুল এন্ড কলেজ মোহাম্মদ খলিলুর রহমান খোকন, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ এবং কার্যকরী পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, করটিয়া হাট কমিটির কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সিকান্দার আলী,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ ইকবালসহ প্রমুখ।

উল্লেখ্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথ এবং ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ যার মধ্যে ২ লক্ষ ৫ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে।

উপশাখার ইনচার্জ আব্দুল্লাহ আল মুক্তাদীর সবাইকে ধন্যবাদ প্রদান করে আস্থার সাথে সাফল্যের শীর্ষে ৩০ বছরের দীর্ঘ পথচলা অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন এবং ব্যাংকের এই সাফল্যের ধারা সবসময় অব্যাহত থাকে সেজন্য সবার দোয়া ও আন্তরিক সহযোগিতার কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক