শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি ও প্রশাসনিক কাজে হয়রানি অফিস না করতে বাধা দেওয়াসহ নানান অভিযোগ তোলে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ মার্চ সকালে ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শালবাহান ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউপির সদস্য মোঃ হারুন অর রশিদসসহ আরো অনেকে। সে সময়ে উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলার
সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও বিরুদ্ধে যে সব অভিযোগ করা হলো।
ইউএনও আফরোজ শাহীন খসরু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে টাকা ছাড়া স্বাক্ষর করেন না এবং তাকে প্রশাসনিকভাবে কাজে হয়রানিসহ অফিস না করতে মৌখিক বাধা করছেন।

এমনকি টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যানের নাম ব্যবহার না করার জন্য ইউএনও মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

চেয়ারম্যান আরও বলেন, “আমি বৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানি করা হচ্ছে, যা জনস্বার্থবিরোধী।” বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, চেয়ারম্যানের আনা সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ বা হয়রানির কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক