শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত একক বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ-এর শিক্ষার্থী মোঃ যোবায়ের শামীম। তিনি সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলার কৃতি সন্তান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বক্তাদের জন্য মঞ্চে উপস্থিত অবস্থায় তাৎক্ষণিকভাবে বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়। স্বল্প প্রস্তুতি সময়ের মধ্যেই মোঃ যোবায়ের শামীম বিষয়ভিত্তিক সুসংগঠিত, যুক্তিনির্ভর ও সাবলীল বক্তব্য উপস্থাপন করেন, যা বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

বিচারকমণ্ডলীর সদস্যরা জানান, তাৎক্ষণিক বিষয়ের ওপর তাঁর গভীর বিশ্লেষণ, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও ভাষার প্রাঞ্জলতা তাঁকে অন্য প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখে। এসব বিবেচনায় সর্বসম্মতিক্রমে তাঁকে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়।

এই সাফল্যে সুনামগঞ্জ ও ময়মনসিংহ—উভয় জেলাতেই আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আনন্দ মোহন কলেজ পরিবারেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কলেজের শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা মোঃ যোবায়ের শামীমকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক