শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের প্রার্থী ফরহাদ হোসেন হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের একটি ধর্মান্ধ রাজনৈতিক দল তালিকা করে গত ৫ই আগস্ট বিভিন্ন বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো। আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সেইসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে একটি বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, ২৪ সালের ৫ই আগস্টের পর উদ্ভুত পরিস্থিতিতে বিএনপির কোন নেতাকর্মী চাদাবাজি, মাস্তানি কিংবা অপকর্মে লিপ্ত হলে দলে তার জায়গা হবেনা পরিস্কার জানিয়ে দেয়া হয়েছিলো। ‘আমরা ডানপন্থী, বামপন্থী কিংবা মধ্যপন্থী কোনটাই নই বিএনপি হলো সব সময় বাংলাদেশ পন্থী “।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আজাদ বলেন, বিগত ২০১৮ সালে হিন্দু সম্প্রদায়ের ২৫%ভোট আমাকে দিয়েছিল। আমি বিশ্বাস করি মানুষ জন্মগত ভাবে কোন দলের হয়ে জন্মায়না, তবে নীতি আদর্শের ভিত্তিতে পছন্দের দল ও প্রার্থী বেছে নেয়।আগামী জাতীয় নির্বাচনেও সনাতন ধর্মের ভাইয়েরা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে শতভাগ সমর্থন দেবে।

বোদা উপজেলার পাঁচপীর মেনাগ্রামে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের বাড়ির উঠানে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিতসহ প্রায় তিন সহস্রাধিক সনাতনী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় ডা. দ্বিজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা আহ্বায়ক প্রেমাশিষ রায় প্রধান এবং সদস্য সচিব অন্ন প্রসাদ রায়।

এছাড়াও অনুষ্ঠানে বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়, চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন চন্দ্র রায় সহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সনাতনী নেতৃবৃন্দ পৃথকভাবে বক্তব্য রাখেন।

সভায় বোদা উপজেলা কেন্দ্রীয় গোবিন্দজিউ মন্দিরের প্রধান পুরোহিত গোপাল চক্রবর্তীর পরিচালনায় সভায় অংশগ্রহণকারীরা প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক