রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮, কুড়িগ্রাম ৪ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুর রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে রাজিবপুর ও রৌমারী উপজেলা পর্যায়ে সকল স্তরের নেতা, কর্মী, ভোটার ও সর্মথকদের নিয়ে ।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২ নং উপজেলার দাঁতভাঙ্গা থেকে রাজিবপুর বটতলাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এই প্রচারণা চালানো হয়।
বেলা ২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৭ স্থানে গণ সংযোগ ও পথসভা করেন তিনি। এতে হাজার হাজার ভোটার ও সর্মথক উপস্থিত ছিলেন।
অতীতে বিএনপি সরকারের উন্নয়ন ও আগামীতে তারেক জিয়ার অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী বিএনপির আহবায়ক ও রৌমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী
ইমনসহ অসংখ্য বিএনপি, যুবদল, কৃষকদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা।