শিরোনাম :
একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় যুবক আটক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ শীর্ষক ১১ দফা উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপিত হয়েছে।

২৫শে এপ্রিল শনিবার দুপুরে কুমিল্লা বার্ডের (BARD) কনফারেন্স হলে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এবং ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ সেমিনারে এই কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সেমিনারে তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কুমিল্লা নগরীর বিদ্যমান নাগরিক সমস্যার কার্যকর সমাধান এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা সম্বলিত ১১ দফা পরিকল্পনা জনগণের সামনে পেশ করেন।

সেমিনারে উপস্থাপিত ১১ দফা প্রস্তাবনায় নগরীর যানজট নিরসন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “কুমিল্লাকে একটি স্মার্ট ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই। এই ১১ দফা প্রস্তাবনা আমাদের আগামীর স্বপ্নযাত্রার একটি রোডম্যাপ।”

সেমিনারে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ও নগর পরিকল্পনাবিদদের একটি শক্তিশালী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কারিগরি আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান-মাস্টারপ্ল্যান ডেভেলপমেন্ট এক্সপার্ট ও কনসালটেন্ট, জাইকা (JICA)।নজরুল ইসলাম-সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)। এবিএম মোরতাজুর রহমান- প্রজেক্ট এক্সপার্ট, এডিবি।

মুহাইমিন শাহরিয়ার- সদস্য, পরিবেশ ও নগরায়ন কমিটি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। মোহাম্মদ মেহেদী আহসান- সহ-সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। মোঃ নুরুল্লাহ-সাবেক প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বিশেষজ্ঞরা বলেন, কুমিল্লার ভৌগোলিক অবস্থান এবং ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানোই হবে এই প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ ও সার্থকতা।

সেমিনারে আমন্ত্রিত রাজনৈতিক নেতারা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বক্তারা নগরীর জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’র এই ১১ দফা বাস্তবায়নে একাত্মতা ঘোষণা করেন।

সেমিনার শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা জানান, এই প্রস্তাবনাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের কাছে পেশ করা হবে যাতে দ্রুত এর বাস্তবায়ন শুরু করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক