শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লায় বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসক

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রথম রমজান বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

পরিদর্শনকালে তিনি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই, ক্রয় রসিদ পর্যালোচনা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারি রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজানে অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ ও বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে দেখা যায়, শাকসবজি, কাঁচাবাজারের বিভিন্ন পণ্য, লেবু, শসা প্রভৃতির দামে বৃদ্ধি রয়েছে। পাশাপাশি গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও তুলনামূলক বেশি রাখতে দেখা গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যদের একাধিক টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক