শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কুমিল্লায় বিএনপির বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসুচী

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লায় বিএনপির বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচিবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি। কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হলে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ – ড্যাব কুমিল্লার সদস্যবৃন্দ। সকাল থেকেই চিকিৎসা সেবার বুথ থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। পাশাপাশি তারা পেয়েছেন বিনামূল্যে ঔষধ ও। কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার অনুষ্ঠানের সূচনা করেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে সাধারণ মানুষ ডায়বেটিস, চর্ম, নাক, কান, গলাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন। সকাল থেকে কুমিল্লা টাউন হলে নানান শ্রেণী পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন। ক্যাম্প থেকে কিছু কিছু রোগের ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। চাহিদা সম্পন্নরা কুমিল্লা টাউন হল মাঠের চিকিৎসা সেবা বুথ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে সেবা পেতে পারবেন। এই কর্মসূচিতে ড্যাব কুমিল্লা শাখার চিকিৎসকরা ছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নিচ্ছেন।

বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার জানান, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সেবা দিতে। যে কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও চালু হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে।

জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই কার্যক্রমের সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক