সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

কুমিল্লায় মা মেয়ের লাশ উদ্ধার 

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৮ সেপ্টেম্বর ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়াটে বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মহিনুল ইসলাম।

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪০) এবং তাদের মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত তাহমিনা বেগম তার ছেলে মেয়েদের নিয়ে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন। এক বছর আগে তার স্বামী নুরুল ইসলাম মারা যায়। তার বড় ছেলে আলামিন আহমেদ একজন আইনজীবী, তিনি ঢাকা থাকেন এবং ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকুরি করেন। ফয়সালের স্ত্রী ঢাকায় থাকেন। মাঝেমধ্যে কুমিল্লায় আসা যাওয়া করত।

নিহতের ছেলে ফয়সাল বলেন, শুক্রবার তিনি ঢাকায় যান তার স্ত্রীর কাছে। গতকাল মধ্য রাতে তিনি কুমিল্লায় ফিরেন। বাড়িতে এসে তার মা বোনকে দরজা খোলার জন্য দীর্ঘ সময় ডাকাডাকি করলেও সাড়া না দেয়ায় দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ঘরের ভিতর থেকে একটি ছোট টেবিলের সাহায্যে দরজা লাগানো ছিল। ধাক্কা দেয়াতে দরজাটি খুলে যায়। পরে ভিতরে গিয়ে দুইকক্ষে দুইজনের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মহিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, নিহতের ছেলে ফয়সাল ভোর রাতের সময় ৯৯৯ এ কল করে বিষয়টা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের গলায় কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তবে আমরা বিষয়টা তদন্ত করছি এবং রহস্য উদঘাটনের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক