কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে এবং আজ বুধবার ২৮ জানুয়ারি সকালে এই অভিযানগুলো পরিচালিত হয় গোয়ালগাঁওয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়,পৃথক আরেকটি অভিযানে আজ বুধবার সকালে কোতয়ালী মডেল থানাধীন দুর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালায় র্যাব।
উক্ত অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রনি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।