শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রোকসানা নীলা : কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনে অবস্থানকালে ট্রেনের ধাক্কায় মহি উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার ১৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে তিনি রেললাইনের ওপর অবস্থান করেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন দ্রুতগতিতে চলে এলে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্যস্ত অংশে, যেখানে নিয়মিত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম স্টেশন অতিক্রম করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়; তবে তার আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক