সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীর ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোয়া বাড়ি এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়েছে দুই ভাই। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সেনাবাহিনী সদর ক্যাম্প।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা মিয়া বাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নজির মিয়া ও তার ভাই কাসেম সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তারা স্থানীয় শফিক মিয়ার ছেলে। পালানোর সময় নজির তার কাছে থাকা ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ ছাদ থেকে ফেলে দেয়।

পরে সেনা সদস্যরা সেখান থেকে ১ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর ক্লা হয়েছে।

স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, aসেনাবাহিনার এ ধরনের অভিযান এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত পলাতক পালিয়ে যায়। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের কারনে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা তাদের গ্রেফতারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক