শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

কুমিল্লা প্রেসক্লাব সদস্যদের সম্মানে ইফতার মাহফিল

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাব সদস্যদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ লা মার্চ সন্ধ্যায় প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার আনিসুজ্জামান। অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক