শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

কুমিল্লা ৯ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দলের বিদ্রোহী প্রার্থী সামিরা

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা – ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র ফুটবল প্রতীকে প্রার্থী হওয়া সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৯ টায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। দোলা ওই আসনের বিএনপি দলীয় প্রয়াত এমপি আনোয়ারুল আজিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে সামিরা বলেন, দলের বৃহত্তর স্বার্থে স্বতন্ত্র প্রতীকে আর নির্বাচন করছি না। আজ থেকে আমার অনুসারীদের নিয়ে ধানের শীষ বিজয়ী করতে কাজ করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণের ৬টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের সমন্বয়ক আমিন উর রশিদ (ইয়াছিন), বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপির প্রার্থী মো.আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক