শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : আমিনুল হক

Reporter Name / ২১৯ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন, গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে। সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয় ও রাজনীতিকরণ হবেনা ইনশাআল্লাহ।

 

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবদুল লতিফ খান খেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং-৭ ও ওয়ার্ড নং-৪ প্রতিদ্বন্দিতা করেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক