শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে একনলা দু’টি বন্দুক ও গুলি উদ্ধার

Reporter Name / ৩৫০ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল, দিঘলীয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে বহুল আলোচিত মোজাফফর আলীর বাড়ি থেকে যৌথবাহিনী দু’টি একনলা দেশীয় বন্দুক ও তিন রাউন্ড শর্টগানের গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে মোজাফ্ফরকে আটক করতে পারনি।

এ ব্যাপারে খুলনা র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব -৬ এর পুলিশ পরিদর্শক (সঃ) আবদুল কুদ্দুস দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।যার ডায়েরি নং-১১৪০ তারিখঃ ২৬-০৯-২০২৪ইং।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটী কাটানীপাড়ার মোজাফফরে বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা মোজাফফরের ঘরের ১’শ গজ পেছনে একটি বাগানে পলিথিন দিয়ে মোড়ানো দু’টি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। তবে মোজাফফরকে আটক করতে পারেনি। উল্লেখ্য গত ০৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দিন স্থানীয় বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়। ঐ মিছিলে মোজাফ্ফর নিজে অস্ত্র (ংযড়ি ড়ভভ) সদম্ভে দেখান। কৌশলে মোজাফ্ফর কয়েকজন নেতার হাতে অস্ত্র দিয়ে জনসম্মুখে আনেন। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে যৌথবাহিনী অস্ত্র উদ্ধারে বেশ কয়েক বার অভিযান চালায় এবং গতকাল সকালে উল্লিখিত দু’টি অবৈধ অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক