শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের (২য় তলা) বারের হলরুমে বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সম্পাদক মাহমুদুল হক কনক, আইনজীবি ফোরামের সম্পাদক হাসান শরীফ সনি, আইনজীবি ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ সোলায়মান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, এজিবি নাহিদ ইবনে মিজানসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় বক্তারা আইনজীবীদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ আইনজীবীদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, আইনজীবীরা বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য দাবি ও পেশাগত উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আইনজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা  যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক