শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকল ৪ টায় শহরের টাউনক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু,সদর থানা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, একজন মুসলমান হিসেবে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করি। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক