সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

জলাতঙ্ক একটি মরণব্যাধি যা মানুষ থেকে প্রাণী ও মানুষে সংক্রমিত হয় : প্রাণীসম্পদ কর্মকর্তা

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোধ, পঞ্চগড় : “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে কুকুর, বিড়ালের টিকা প্রদান কর্মসূচীর আয়োজন করে।

আজ রবিবার ২৮ সেপ্টেম্বর)ষ সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, এসময় বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হালিম, দেবীগঞ্জ উপজেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবীর, প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, খামারী আব্দুর রহিম ও ফারিন ফার্মেসী অ্যান্ড এনিমেল হেলথ এক্সপ্রেস মালিক তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড় বা আঁচড়ে এ রোগটি সংক্রমিত হয়। বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। বিখ্যাত ফরাসী অণুজীববিদ লুইপাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল এলায়েন্স ফর র‌্যাবিস কন্ট্রোল নামক সংস্থা কর্তৃক তার মৃত্যু দিবস ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এ রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে বাংলাদেশে ২০০৭ সাল থেকে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে।

সভায় বক্তারা জলাতঙ্ক নিয়ে ব্যাপক গবেষণা ও জলাতঙ্ক মুক্ত দেশ গড়তে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক