সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০, আটক ৪ জন

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) । তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

শুক্রবার সেপ্টেম্বর দুপুরে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছেন জামালগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে সঘর্ষের আশংকা দেখা দিলে গ্রামবাসী সালিসের মাধ্যমে দমন করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন নুর আলম (৫০) সাখাওত হোসেন(৩২) ইমার হোসেন(৩০) ওলি আহমেদ (৫০) বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানান জামালগঞ্জ থানা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক