শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ৩৮৯ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আজ বুধবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে ফুলের ডেইল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ফুলের ডেইল এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান করে। আনুমানিক ৮ টার দিকে টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে ফুলের ডেইল এলাকায় অবস্থিত হ্নীলা পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাঁশ ঝাড়ের দিকে যাওয়ার সময় টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে দুর হতে বিজিবি’র উপস্থিতি টের পাওয়া মাত্রই উক্ত চোরাকারবারীরা তাদের সাথে থাকা দুইটি ব্যাগ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত ডোবায় ব্যাপক তল্লাশী চালিয়ে চোরাকারবারীদের ফেলে দেয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ হতে ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে ১০সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি টহলদল হ্নীলা স্টেশনের উত্তর পাশে ঈদগাঁও নামক স্থানে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃযানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে। আনুমানিক ২০০০ ঘটিকায় পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ীএকটি সন্দেহভাজন অটো রিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য সংকেত দেয়াহয়। উক্ত অটো রিক্সাটি বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই চেকপোস্ট হতে আনুমানিক ২০-৩०গজ সামনে থামিয়ে অটো রিক্সায় থাকা দুইজন ব্যক্তি দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল অটোরিক্সাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সীটের নীচে একটি প্লাষ্টিকেরব্যাগের ভিতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৯৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক