শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

তথ্য গোপনের অভিযোগ কুড়িগ্রাম ৪ আসনের জামায়াত প্রার্থীর বিরুদ্ধে 

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রামে) প্রতিনিধি : ২৮ কুড়িগ্রাম-৪ আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ইসিতে অভিযোগ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) তে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মামলা নম্বর–৫৫৫ অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান মোস্তাক তার হলফনামায় একটি সক্রিয় বাণিজ্যিক লাইসেন্সের তথ্য উল্লেখ করেননি।

তার নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত সার ও বীজ ডিলার লাইসেন্স (নম্বর–৮২৭) রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে বর্তমানে কার্যকর রয়েছে। যা তার নামে নবায়নকৃত। অথচ ওই লাইসেন্স থেকে সম্ভাব্য আয় ও আর্থিক লেনদেন হলফনামার আয়-সম্পদের বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের তথ্য গোপন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(২)-এর লঙ্ঘন, যার ফলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

অভিযোগকারী ডা. মোহাম্মদ আলী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, তার নামে ডিলার লাইসেন্স রয়েছে—এটি সত্য। তবে অসাবধানতাবশত হলফনামার সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করা হয়নি, যা শুনানিতে উপস্থাপন করা হবে।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরীও লাইসেন্সের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক