শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

তারেক রহমান-এর দায়িত্বভার গ্রহণ রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ইনসাফ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান হিসেবে তারেক রহমান-এর দায়িত্বভার গ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। জনতা পার্টি বাংলাদেশ এই নেতৃত্ব পরিবর্তনকে কেবল একটি দলীয় আনুষ্ঠানিকতা হিসেবে নয়; বরং দেশের বহুদলীয় গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে একটি নতুন পর্যায়ের সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করে।

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এক বিবৃতিতে বলেন, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দূরদর্শিতা ও দীর্ঘদিনের সংগ্রামী অভিজ্ঞতা বিএনপিকে একটি সুসংহত, গতিশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হবে। প্রতিকূল রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীভূত প্রবণতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ক্রমাগত অবক্ষয়ের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব একটি কার্যকর রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জনতা পার্টি বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আরও সুসংগঠিত ও দৃঢ় অবস্থান গ্রহণ করবে। এর মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে—যা সমগ্র গণতান্ত্রিক শক্তির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ মিথ্যা ও হয়রানি মূলক মামলায় বন্দী আছেন। একজন বর্ষীয়ান সাংবাদিক ও পেশাজীবী সমাজের সম্মানিত ব্যক্তিত্ব এবং বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ একজন ব্যক্তিকে হয়রানি করার তীব্র নিন্দা জানাই। জনতা পার্টি বাংলাদেশ তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জোরালোভাবে দাবি জানায়।

জনতা পার্টি বাংলাদেশ বিশ্বাস করে নৈতিক রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুজ্জীবনই জাতীয় সংকট উত্তরণের একমাত্র পথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক