শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালুমহাল আইনে মামলায় গ্রেফতার-৩

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনা বিরোধী এক বিশেষ অভিযানে দুই জন এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের পুরাতন ‘সেইভ’ নৌকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সরাসরি দিক-নির্দেশনায় এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে রতন মিয়া (২৫), আমবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মনির (১৯)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-৮ এবং জি আর নং-৩৮ (তারিখ: ১৭/০২/২০২৬)। মামলার এজাহারভুক্ত এই আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক