খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : ২০২৫-২৬ চলতি অর্থ বছরে কৃষি পূনবার্সন প্রণোদনা সহায়তার খাতে রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় তেঁতুলিয়ায় কৃষক, কৃষাণিদের মাঝে গমবীজ, সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন। এ সময় পঞ্চগড় গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় কৃষি উপপরিচালকের অতিরিক্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়,তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, তেঁতুলিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া কৃষি অফিসার সাবরিনা আফরিন জানান, তেঁতুলিয়া গ্রূপ করে পাঁচজন করে কৃষককে এসব বীজ, সার ও অন্যান্য উপকরণ দেয়া হয়েছে।