মো. সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় ১ আসনের নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক গন সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাদৎ হোসের রঞ্জুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহব্বায়ক মো. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এমএ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি মোছা, লিপি আক্তার, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, আবু সাইদ মিয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান, রাসেদ আলী, দেলোয়ার হোসেন, আমান আলী, উপজেলার ওলামাদলের সভাপতি মো. সোহরাব আলী, যুব দলের আহব্বায়ক মো. আবু নোমান এনাম, কষক দলের আহব্বায়ক মো. কামরুজ্জামান, মৎস্যজিবী দলের সভাপতি মো. আশিক ইকবাল ও ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।