শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দাউদকান্দিতে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহদাত আলম অন্তর : নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে লুটিয়ে পড়ে যান যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত মফিজ উদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক