শিরোনাম :
দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মবের শিকার সংবাদকর্মী, জামায়াত নেতা বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মবের শিকার সংবাদকর্মী, জামায়াত নেতা বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে জেএ টিভির ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর চৌধুরী রিফাত এক অনাকাঙ্ক্ষিত মব কালচার ও লাঞ্ছনার শিকার হয়েছেন। গত ১২ এপ্রিল রবিবার দিরাই পৌর শহরের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টারে’ ডা. মনি রানীর ব্যক্তিগত চেম্বারে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় জামায়াত নেতা ইমরান ও তার অনুসারীদের হাতে এই হেনস্তার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সংবাদকর্মী রিফাত ডা. মনি রানীর চেম্বারে একটি বিষয়ের তথ্য সংগ্রহের জন্য প্রবেশ ও একটি ভিডিও ধারণ করেন। সেখানে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় দিরাইয়ে। অভিযোগ উঠেছে, এই ভিডিও ধারণের অজুহাতে স্থানীয় জামায়াত নেতা ইমরান নিজের প্রভাব খাটিয়ে একদল লোক জড়ো করে রিফাতকে নানাভাবে লাঞ্ছিত করেন এবং ‘মব’ সৃষ্টি করে জনরোষ তৈরির চেষ্টা করেন।

ভুক্তভোগী রিফাত দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা হলেও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা সদরে বসবাস করছেন। তিনি জানান, ইমরান আমাকে রাজনৈতিক ট্যাগ (সাবেক ছাত্রলীগ কর্মী) লাগিয়ে উত্তেজিত জনতাকে উসকে দেয়ার চেষ্টা করেছেন। তার ফোনালাপের কল রেকর্ডে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। একজন সংবাদকর্মীর ওপর এমন পরিকল্পিত হামলা ও মব সৃষ্টি অত্যন্ত নিন্দনীয়।

এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা ইমরানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, ডা. মনি রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেদিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তবে সংবাদকর্মী রিফাতের সাথে আমার ভুল বোঝাবুঝির বিষয়টি সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। ইমরান কেন বা কী উদ্দেশ্যে তার সাথে এমন আচরণ করেছেন, সে বিষয়ে আমি কিছু জানি না।

সংবাদকর্মী রিফাত মনে করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। তাই তিনি কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠনের ওপর না চাপিয়ে, ন্যায়বিচারের স্বার্থে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি আশা করেন, সংবাদকর্মীর পেশাগত নিরাপত্তা রক্ষায় দলটির দায়িত্বশীলরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক