শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে ২ বাড়ির চলাচলের রাস্তায় বেড়া দিয়ে  বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, নিজেদের জমি  দাবি করে ২৫বছর ধরে চলাচলের রাস্তা হঠাৎ করেই বেড়া দিয়ে বন্ধ করে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে দেয়। এতে তারা বাড়ি থেকে বের হতে এবং দৈনন্দিন কাজকর্মে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলাম (১৩), মোঃ ফোরকান আলী (২২), আব্দুর রাজ্জাক হাওলাদার রুপবান বিবি (৭৫)।

প্রতিবেশী লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের (৪৫), নেতৃত্বে শাহজাহান সিকদার (৫৩) ও আইয়ুব আলী শরীফ (৬০) গংরা ক্ষমতার দাপটে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

লেবুখালী ৯নং ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান বলেন ত্রান দূর্যোগ অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১৮৭৬০৬/ টাকা বরাদ্দ দিয়েছি। উভয় পক্ষের সাথে আলোচনা চলছিলো এর মধ্যেই একপক্ষ বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মনির ফকির আমার দেশ কে বলেন ঐ রাস্তায় আমার কোন জমি নাই, আমি রাস্তায় বেড়াও দেই নাই। যাদের জমি তারাই বেড়া দিয়েছি। তবে যারা বেড়া দিয়েছে তারা আমার আত্মীয়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, অভিযোগ পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে কারনে উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক