শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দেবীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ২২ ডিসেম্বর দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কাচারীপাড়া এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে ছাত্র-জনতার হাতে আটককৃত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, দেবীগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিকেলে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও আনুমানিক ৩শ থেকে ৫শত জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আসামিরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকে অংশগ্রহণ করেন এবং পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। এছাড়া ইসলামী ব্যাংকসহ বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্রে তারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক