শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ধানের শীষের লিফলেট ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ জামায়াত নমিনীর স্ত্রী’র বিরুদ্ধে

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর কুড়িগ্রাম, প্রতিনিধি : রাজিবপুর বটতলা বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণার পোস্টার ও লিফলেট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লার নমিনি মোশতাকের স্ত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৩ টায়  , যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাঁটানো ব্যানার লিফলেট ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী দোকানদার শাহ আলম, মিস্টার, আজিজ, কাইয়ুম সহ আরো অনেকে বলেন,‘ফিল্মি স্টাইলের’ ভঙ্গিতে ২৮ কুড়িগ্রাম ৪ দাঁড়িপাল্লার নমিনি মোস্তাকের স্ত্রী হ্যাপি নিজেই এ কাজটি করেন। কারণ হিসেবে জানা গেছে,যেখানে ব্যানারটি টানানো হয়েছে, সেটি তার বাবার জায়গা।

বটতলা স্ট্যান্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযোগকারী পক্ষের দাবি, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা।

তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “বিষয়টি আমরা অবগত হয়েছি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক