শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ধোপাজানে টাস্কফোর্স অভিযানে ৮টি বাল্কহেড ও ৫টি কাঠের ড্রেজার জব্দ

Reporter Name / ৩৬৬ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : ইজারাবিহীন ধোপাজান নদীতে শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা। সুরমা নদী থেকে ধোপাজান নদীর উজানে সারারাত ব্যাপী অভিযান পরিচালিত হয়।

এ সময় টাস্কফোর্সের আগমন টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা বাল্কহেড নৌকা, ড্রেজার মেশিন বসানো নৌকা ইত্যাদি ছেড়ে পানিতে ঝাপিয়ে পড়ে পলায়ন করে।

অভিযানে মোট ০৮টি বালু বোঝাই বাল্কহেড নৌকা এবং ৫টি ড্রেজারসহ কাঠের নৌকা জব্দ করার পর সুনামগঞ্জ সদর থানার জিম্মায় এনে রাখা হয়।

পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় ব্যবসায়ি জানান, গত ১২ সেপ্টেম্বর রাতে ধোপাজান চলতি নদীতে খায়ের মিয়ার ছেলে মুক্তার ওরফে ছাওয়াল,ফজলুর রহমানের ছেলে গুলজার,জালাল মিয়ার ছেলে মামুন মিয়া,নুরুল ইসলামের ছেলে সুহেল মিয়া সহ বেশ কয়েকজন মিলে বিরাজ মিয়ার নৌকা থেকে ১ লক্ষ ৬ হাজার,হালিম মিয়ার নৌকা থেকে ১০ হাজার টাকা ডাকাতি করার সময় বিরাজ মিয়ার নৌকার সোকানী গুরুতর আহত হয়েছেন। এভাবে চলতে থাকলে যে কোন সময় খুন খারাপির মত ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক