শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ের নতুন ডিসি মোসা: শুকরিয়া পারভীন, প্রশাসক হলেন আলহাজ্ব তৌহিদুল ইসলাম

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোসা: শুকরিয়া পারভীনক ও পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পঞ্চগড় পৌরসভার পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলামক।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি পঞ্চগড় জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে সাবিনা ইয়াসমিন জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং আজ রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। মোঃ তৌহিদুল ইসলাম বর্তমানে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক। পঞ্চগড় পৌরসভার পাঁচবারের নির্বাচিত মেয়র ও বিএনপির বর্ষিয়ান নেতা আলহাজ্ব তৌহিদুল ইসলাম জেলা পরিষদ পঞ্চগড়ের প্রশাসক নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারা বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এদিকে আলহাজ্ব তৌহিদুল ইসলামকে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেই সাথে এ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক