শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে ভিডিও ধারণ করায় পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগ

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় পেট্রোল পাম্পে তেল নেয়ার ভিডিও ধারণ করায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ সদস্য বর্তমানে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শুক্রবার ৩ এপ্রিল দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। জানা যায়, আহত ওই পুলিশ সদস্য মিজান বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় মিজান পুলিশের গাড়ির পাশে দাড়িয়ে তেল দেয়ার অবস্থার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দ্রুত খবর পেয়ে থানা পুলিশের আরো সদস্য ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় হামলাকারিদের শনাক্ত করে গ্রেফতার সহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ দিকে জেলার জান্নাত পেট্রোল পাম্পে লাইন নিয়ে মোটরসাইকেল আরোহীদের ধস্তাধস্তির ঘটনা ও সোনার বাংলা পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক