শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায ১ জন নিহত 

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে।

সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (১ লা এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সঙ্গে ওই বাইসাইকেলের ধাক্কা লাগলে মহাসড়কের পাশে দুজনই ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আহত মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, ‘নিহতের মাথা-কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক