শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকা থেকে ৮৭ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

গতকাল বুধবার ১ লা এপ্রিল বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার মো: চানমিয়া (৩৬) পিতা সুরুজ আলীর বসতবাড়ীর সামনে ফাঁকা জায়গা থেকে র‍্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) পিতা চিনমহন্ত কে গ্রেফতার।

আজ বৃহস্পতিবার ২ এপ্রিল র‍্যাব ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে আরোও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিষ্ণু কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পাশ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, র‍্যাব ১৩ বিষ্ণু মূর্তিসহ একজন আসামি কে গতকাল রাতে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক