শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬-ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ সম্মান ও মর্যাদার সহিত দিবসটি পালিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। তার পরপরই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।

কর্মসূচী মধ্যে ছিলো সকাল ৮.৩০ টায় জেলা প্রশাসন, পঞ্চগড় কর্তৃক আয়োজিত পঞ্চগড় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক, মোছাঃ শুকরিয়া পারভীন ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পঞ্চগড়, মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি অতঃপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে ।

এ সময় সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ,পঞ্চগড় সদর থনার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক