শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

পঞ্চগড় -২ আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে বড় জয় পেলেন ফরহাদ হোসেন আজাদ

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ২ নং সংসদীয় আসন পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল আলম সুফি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭৪৪ ভোট।

ফলাফলে দেখা যায়, ধানের শীষের ফরহাদ হোসেন আজাদ তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এ আসনের ১৩২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ের ঘোষণা দেয়া হয়।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

পঞ্চগড় ২ আসনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৭০৮। আর নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৮১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক