শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ কামাল হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :  দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পান্ডব – পায়রা নদীর উপর বহুল প্রত্যাশিত নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটের সময় উপজেলার রাজাখালী বাজার এলাকায় এ ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ১১১পটুয়াখালী-১  আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন এমপি। দুপুর ২টায় নলুয়া – বাহেরচর ফেরী পার হয়ে মন্ত্রী পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। সড়ক ও জনপথ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ জামিল আক্তার লিমন।

২০২১ সালের ৮জুন তৎকালীন সরকার একনেক সভায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যায়ে বরিশাল (দিনেরারপুল) – লক্ষ্মীপাশা – দুমকি সড়ক এ পান্ডব- পায়রা নদীর উপর ১৩৮০ মিটার নলুয়া – বাহেরচর সেতু প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সেতুর মুল অংশটি ৪২০ মিটার স্টিল টাইড আর্চ এবং ভায়াডাক্ট অংশের ৯৬০ মিটার প্রি-স্ট্রেসড আই গার্ডার। এছাড়া ৩.২৯ কিমি এপ্রোচ সড়ক,  ৫.২০ কিমি সংযোগ সড়ক, ব্রীজ হেলথ মনিটরিং সিস্টেম, টোলপ্লাজা, ওয়ে ব্রীজ সহ নদীরতীর রক্ষাপ্রদ কাজ থাকছে এ প্রকল্পে। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি নির্মান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে নিশোগ পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক