শিরোনাম :
কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার ৭ এপ্রিল সকাল সোয়া ৯ টায় শ্রমিকরা মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বেলা সোয়া ১১ টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করা দিয়েছে। এছাড়াও দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, মহাসড়ক থেকে ইপিজেড শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক