শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত : ইয়াছিন

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে।

ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে।

ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, যোগ করেন তিনি।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়।

এ সময় বিএনপির এ নেতা আরও বলেন, তারা এখন চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাদের উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে- যে দাদা আমি নামতেছি, আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না।

মিছিলটি নগরের কেন্দ্রস্থল কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক