শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বাংলার রাখাল রাজাকে বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবেনা : আজিজুল বারী হেলাল

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মোঃ মাসুম সরদার : বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় আজিজুল বারী হেলাল

১৯ জানুয়ারি সোমবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দিঘলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারি হেলাল জিয়া উর রহমান সম্পর্কে বলেন, জিয়াউর ১৯৩৬ সালে ১৯ জানুয়ারিতে জন্ম গ্রহণ করেন যিনি বাংলার রাখাল রাজা হিসেবেও পরিচিতি পান।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।

মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তারপর ২৬ মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন, আমি বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক মেজর জিয়া এতদ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।

জিয়াউর রহমান ও তার সৈন্যরা এভাবেই মুক্তিযুদ্ধের সম্মুখভাগে আসেন। মেজর জিয়া এবং তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী চট্টগ্রাম ও নোয়াখালী এলাকাকে কয়েকদিন তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারপর পাকিস্তান সেনাবাহিনীর চাপের মুখে কৌশলগত পশ্চাদপসরণ হিসেবে সীমান্ত অতিক্রম করে।

জিয়াউর রহমান প্রাথমিকভাবে BDF সেক্টর ১ এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর BDF সেক্টর ১১ এর BDF কমান্ডার এবং ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেড ফোর্সের (Z Force) ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের সময়, ২৮ আগস্ট, ১৯৭১ সালে, জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার ‘বীর উত্তম’-এ ভূষিত হন। জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবেন। অনুরূপ দোয়া ও আলোচনা সভা তেরখাদা, রুপসায় ও পালিত হয়।

প্রধান আলোচক আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন আলোচক নাসির উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি এম মজিদ কলেজ মো: আলতাফ হোসেন অধ্যক্ষ সরোয়ার খান ডিগ্রি কলেজ, মো; শামিম হোসেন অধ্যক্ষ মোল্লা জালাউদ্দিন কলেজ, মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ পথের বাজার মহিলা কলেজ, দোয়া পরিচালনা করেন, অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আহম্মদুল্লাহ জাকারিয়া মাদ্রাসা।

সভাপতিত্বে ছিলেন মোল্লা সাইফুর রহমান মিন্টু সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপি। উপস্থাপন মনিরুল হক বাবুল, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সরোয়ার খান ডিগ্রি কলেজ, শেখ মুনিবুর রহমান সাবেক অধ্যাপক সরোয়ার খান ডিগ্রি কলেজ।

মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো:রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরতি ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, টুটুল, হিমেল গাজী, মেহেদী, রফিকুল ইসলাম বাবু, কামাল হোসেনসহ বিএনপি ও অংগ সংগঠন এর নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক