শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনও ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার বিকেলে উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘের ব্যবস্হাপনায় এক ফুটবল টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।

মহান স্বাধীনতা দিবস মিনিবার ফুটবল টূর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।

সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, সাবেক যুগ্ম আহবায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ, মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ, আহসান হাবিব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্মআহবায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য মোঃ রাশেদ আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আজম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী খলিল মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক