সাভার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫সেপ্টেম্বর বিকেলে আশুলিয়ার নয়ার হাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ আরও অনেকে।
প্রধান অতিথি বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি গণতন্ত্র বিশ্বাসী। আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
তিনি আরো বলেন, আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক জনগণের কল্যাণের জন্য আমরা নিবৃত্ত প্রাণ হতে পারি। জনগণের পাশে ছিলাম আছি আগামী তো আমরা থাকবো, ইনশাল্লাহ।