‘কবির ভূইয়া’
বিশ্বের সাহসী নক্ষত্র ওসমান হাদি
বাংলাদেশে উদিত হইত আরেকটি যদি ।
উত্তাল প্রশান্ত সাগর ঢেউ যার বুকে,
সৃষ্টিকর্তা দিয়েছেন অদম্য শক্তি ঢুকে।।
ভয় ভীতি শঙ্কা ছিলনা তাহার মনে,
হুংকারে কথা বলতেন ক্ষণে ক্ষণে।
ছাড় দিতেন না আমলা মন্ত্রী, রাষ্ট্রপতিকে।
ইনসাফ কায়েমের বাণী দিত সকলকে।।
অদম্য প্রতিভা প্রজ্ঞা তাহার ভিতর,
যাহার কথার চোটে পালায় ইতর।
রাষ্ট্র সংস্কারের কথা বলতেন যিনি,
ওসমান হাদি নামে সুখ্যাতি তিনি।।
রাজপথ কাপিয়ে তুলিত বিদ্রোহী সূরে,
জালিম ফ্যেসিস্টদের পাঠিয়েছে বহু দূরে।
অন্যায়ের প্রতিরোধ ছিলেন সদা প্রচেষ্ঠ,
দেশ থেকে নিপাতিত করেন অনেক দুষ্ট ।।
কৃতিমান ওসমান হাদি জাতির পদদ্রষ্ঠা,
সংস্কারের জন্যে পাঠিয়েছেন স্বয়ং শ্রষ্ঠা।
লক্ষ্যছিল বৈষম্য বিহীন গড়া দেশ,
বিশ্বে সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ ।।