শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বুড়িচংয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ 

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Oplus_0

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা বুড়িচং বাজারের দোকান থেকে জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ উঠেছে বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনের বিরুদ্ধে।

গত ২৫ নভেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, ছাত্রদল নেতা ইকবাল হোসেন লোকজন নিয়ে গত ২৪ নভেম্বর বুড়িচং বাজারে চাঁদা তোলতে যায়। এর আগে মনির নামের যে লোক বাজার ইজারার টাকা তোলে তাকে গিয়ে হুমকি দিয়ে আসে। তাকে বলে আসে আজ থেকে বুড়িচং বাজারের ইজারার টাকা তোলবে ছাত্রদল। পরে বুড়িচং বাজারে চাঁদা তোলতে আসলে ইজারাদাররা বাঁধা দেয়। বাঁধা দিলেই শুরু হয় বাকবিতন্ডা। বাধ্য হয়ে ইজারাদাররা প্রশাসনকে অবগত করে।

জানা যায় ইকবাল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিমের অনুসারী হওয়ায় বুড়িচংয়ে একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। এর আগে বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীনের কাছেও মোটা অংকের চাঁদা দাবি করার অভিযোগ উঠেছিল এ ইকবালের বিরুদ্ধে।

বুড়িচং বাজারের ইজারাদার মো. জালাল উদ্দীন বলেন, এ বাজারের বৈধ ইজারাদার আমি। আমি বাজারের ইজারার দায়িত্ব দিয়েছি ময়নামতির আক্তারকে। সে আরাগের মনিরকে দিয়ে ইজারার টাকা তোলে। কিন্তু গত ২৪ নভেম্বর ছাত্রদলের ইকবাল নাকি তাকে নিষেধ করে দিয়েছে টাকা না তোলতে। এখন থেকে নাকি সে বাজারের ইজারা তোলবে। আমি বাধ্য হয়ে প্রশাসনকে অবগত করেছি পরে পুলিশ আসলে তারা সরে যায়।

এ বিষয়ে জানতে ইকবাল হোসেনকে মুঠোফোনে একাধিক ফোন করেও পাওয়া যায় নি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, অভিযোগ পেয়ে আমি সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পারলাম এ ঘটনার জন্য ইজারাদাররাই দায়ী। তারা টাকা বেশি পাওয়ার জন্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে সেই ইজারা বিক্রি করে। ঐদিনের পরে এমন ঘটনা আর ঘটে নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক